Posts

শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ

Image
     শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধ চলাকালে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রশাসনিক জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কয়েকটি শাখা খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে।  অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক জরুরি প্রয়োজনে সীমিত আকারে অফিস খোলা রাখা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট সংক্রান্ত কাজসহ অন্যান্য জরুরি কাজ সম্পাদনের জন্য সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ তলা ও ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কক্ষ সীমিত আকারে খোলা রাখা প্রয়োজন। এই পরিস্থিতিতে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্নিষ্ট কক্ষ খোলা রাখা, সংশ্নিষ্ট ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদানসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করা হয়।

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

Image
   রাবির ভর্তি পরীক্ষা স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্টের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার বৃদ্ধির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্ট, ২০২১ তারিখের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হলো। পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ru.ac.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানা গেছে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবার ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পিছিয়ে  ১৬, ১৭ ও ১৮ আগস্ট নির্ধারণ করা হয়। এদিকে, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় দ্ব...

শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

Image
     শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক শিক্ষক পদে নিবন্ধিতদের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)৷ এখন সুপারিশপ্রাপ্তরা তাদের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছেন। এনটিআরসিএর কর্মকর্তারা  বলছেন, কিছু প্রক্রিয়াগত কাজ শেষে ওয়েবসাইটে প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশ করা হবে। অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা প্রিন্ট করতে হবে। এরপর সুপারিশপত্র ও সব সনদ নিয়ে প্রতিষ্ঠান যোগদান করতে হবে। সুপারিশপত্রে প্রার্থীদের যোগদান সংক্রান্ত সব নির্দেশনা দেয়া হবে।  এদিকে সুপারিশপ্রাপ্তদের কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা জানান, সুপারিশ পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যয়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ...

ব্র্যাক ব্যাংকে চাকরি

Image
   ব্র্যাক ব্যাংকে চাকরি   নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ইয়াং লিডার্স প্রোগ্রাম’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ ছিল ১০ জুলাই। করোনার কারণে তা বাড়িয়ে ২৫ জুলাই করা হয়েছে। পদের নাম ইয়াং লিডার্স প্রোগ্রাম। পদের সংখ্যা অনির্ধারিত। আবেদনের যোগ্যতা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজে আগ্রহ থাকতে হবে। অ্যাম্বিসিয়াস ও স্মার্ট হতে হবে। বেতন ৭০ হাজার টাকা। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান। আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে ( https://www.bracbank.com/career/)  আবেদন করতে পারবেন ।